আমি একজন আবেগহীন রোবটিক মানুষ। তবে দ্য থ্রী মাস্কেটিয়ার্স শুনতে গিয়ে এই হাইড্রোফোবিক হৃদয়কে সিক্ত হতে দেখছি। কী নেই গল্পটায়! বীরত্ব, দেশপ্রেম, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ছলনা, দূরদর্শীতা, পরকীয়া, বন্ধুত্ব, কর্তব্যপরায়ণতা, ক্ষমাশীলতা, অপ্রাপ্তি - সবকিছুর এক সুন্দর মিশ্রণ পাবেন আপনি।

বেশিকিছু বলতে চাইনা। বইটা একটা মাস্টরিড। চাইলে সানডে সাসপেন্সের অডিওবুকও শুনতে পারেন, যেমনটা আমি করেছি। নিজেই পরখ করে নিন, সপ্তদশ শতাব্দীর ইম্পেরিয়ালিস্টিক ফ্রান্সের দাবার চালের সাথে একবিংশ শতাব্দীর ক্যাপিটালিস্টিক র‌াট রেইসের মিল ঠিক কতোটা।

বন্ধু রুপমকে ধন্যবাদ, আরেকটা সুন্দর অডিওবুক সাজেস্ট করার জন্য। ছেলেটা মাঝেমধ্যে অনেক কোয়ালিটি জিনিস কনজিউম করে।