এ শহরের আকাশে তারার দেখা পাওয়া যেন ডুমুরের ফুলের সন্ধান পাওয়ার মতো। ফাইভ’স্টার’-ফোর’স্টার’ নানা হোটেল-মোটেল-রিসোর্ট থাকলেও আসল ‘স্টার’ দেখার কিংবা প্রাণখুলে শ্বাস নেবার সুযোগ নেই। থিয়েটার সিনেপ্লেক্স দখল করে নিয়েছে রাতের তারাভরা অসীম সেই পর্দাকে। দুষণ, কোলাহল আর রূচিহীনতা এখানকার আকাশকে এক অদ্ভুত গ্রে ম্যাটারে পরিণত করেছে। আজকের আকাশ পরিষ্কার। তারা দেখা যাচ্ছে। শুভরাত্রি।