দূর্গাপূজা চলতেসে। নবমীর রাত। বাসায় অনেক মেহমান। এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই ওইপাশ থেকে শুনতে পাইলাম, ‘হিমেল, বাবা, কী খবর?’
বললাম, ‘ভালো। আপনাকে ঠিক চিনলাম না…’
‘কষ্ট দিলা, বাবা… আমি তোমার আকবরপুত্র (ছদ্মনাম) স্যার!’
‘ওওহহ, স্যরি স্যার, আসলে নতুন ফোন কিনছি তোহ…’
‘ব্যাপার না, বাবা। তা, কালকে কি প্রাইভেট পড়বা? এমনিতেই পিছায়ে আছো…’
উত্তর দিলাম, ‘জ্বী স্যার। পড়বো। সকাল সাড়ে সাতটায় হলে ভালো হয়।’
‘সত্যিই পড়বা বাবা? কাল তোমার পূজার দিন… নাহয়, থাক, পইড়ো না। চাপ না দিই তোমারে।’
‘কিন্তু স্যার আমি তো নাস্তি… ধর্মকর্ম করি না…’
‘মজা করো বাবা। আর সময় নষ্ট না করি তোমার। এখন পড়া গ্যাপ যাচ্ছে, সামনে কাভার করে নেওয়া লাগবে কিন্তু!’
‘আদাব, স্যার!’
(ফোন কেটে গেলো)
(এইবার শুক্র-শনির কম্বিনেশনে দুর্গাপূজায় বেশ বড় রকমের একটা ছুটি পাওয়া গেছে। আমি জানি, মহামতি আকবরপুত্র স্যার এই ছুটিতে হয় কক্সবাজার, নাহয় সাজেক ঘুরতে গেছেন। মোস্ট প্রবাবলি কক্সবাজার। স্যারও জানেন যে আমি জানি তিনি এখন ট্যুরে আছেন।)