সেদিন ক্লাসে কথা হচ্ছিলো বল নিয়ে। মাধ্যাকর্ষণের কথা এলেই সেই ক্লাসিক এক্সাম্পলটা চলে আসে, একটা স্পেইসশিপ 9.8 m/s² ত্বরণে ওপরের দিকে উঠতে থাকলে মনে হবে যেন আমি পৃথিবীতেই আছি। তারপর এলো লিফটের উদাহরণ। সেখানেও, লিফটটা কোনো না কোনো ত্বরণে যাচ্ছিলো, ভর-ত্বরণের গুণনে আমরা বল পাচ্ছিলাম।

এতোকিছুর মাঝে ফ্ল্যাট আর্থারদের কথা মনে হলো। ওরাও তো বিশ্বাস করে, পৃথিবী নামের এই চাক্তিটা নাকি 9.8 m/s² ত্বরণে ওপরের দিকে গতিশীল। তাই আমরা পৃথিবীর সাথে আঁকড়ে থাকি।

লিফটের সেই এগজাম্পলটা, বা স্পেইসশিপেরটা, গোল পৃথিবীতে খাটানো যায় না। কোনদিকে গতিশীল হবে এই অভাগা? গোলকের তলে, যেখানেই দাঁড়াই না কেন, যেদিকেই দাঁড়াই না কেন, সবখান থেকেই তো 9.8 m/s² এর কাছাকাছি ত্বরণ পাই!

আচ্ছা, আমরা কি সত্যিই 9.8 m/s² ত্বরণে কোনোদিকে যাচ্ছি? হয়তো এমন কোনো দিকে, এমন কোনো ডাইমেনশনে, যেটা সম্পর্কে চিন্তা করা আমাদের ধর্তব্যের বাইরে?

খুব বোকা-সোকা চিন্তা। তবে থাকুক না লেখাটা এখানে! হয়তো আজ থেকে কয়েক দশক পর এই লেখাটা দেখেই মেলেনকলি কাজ করবে।